EIIN- 106021

01812059142

ughsmostafa@gmail.com

EIIN- 106021

01812059142

ughsmostafa@gmail.com

প্রচ্ছদ / অত্র প্রতিষ্ঠানের সংক্ষিপ্ত ইতিহাস

উরিশ্বর গার্লস হাই স্কুলটি কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলাধীন ২০ নং পাহাড়পুর ইউনিয়নের অন্তর্গত ০৩ নং ওয়ার্ডের উরিশ্বর মৌজাস্থিত ৫৩২, ৫৩৩ দাগের উপর প্রতিষ্ঠিত। অত্র গ্রামের উত্তরে বাঁশকাইট, দক্ষিনে কালামুড়িয়া. কুড়ারপাড়, ডেকড়ি পাড়, পাহাড়পুর, পান্তি, পশ্চিমে, উৎরাইন এবং পূর্বে- রাজামেহার, দেবিদ্বার কুমিল্লা অবস্থিত। বিদ্যালয়টির ভৌগলিক অবস্থান জিপিএস উঃ: ২৩ -৩৩’  পূর্ব: ৯০ -৫৪’। বিদ্যালয়টি ১৯৯৫ খ্রি: মহান বিজয় দিবস উদযাপনের মাধ্যমে বিদ্যালয়ের কার্যাবলী অর্থাৎ ভর্তি প্রক্রিয়া শুরু করা হয়। ১ জানুয়ারি ১৯৯৬ খ্রিঃ হতে ৬ষ্ঠ শ্রেণি পর্যন্ত ভর্তিকৃত শিক্ষার্থীদেরকে বিনামূল্যে শিক্ষা উপকরন প্রদানের মাধ্যমে শ্রেনিকক্ষে পাঠদান চালু করা হয়। ১৭ মার্চ ১৯৯৫ খ্রিঃ আনুষ্ঠানিক ভাবে ঢাকাস্থ ৬৪/এ, খিলগাঁওে অবস্থিত জনাব, মোঃ আলহাজ্ব আব্দুল হামিদ সরকার সাহেবের বাসায় অত্র এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গের সু- চিন্তিত মতামতের ভিত্তিতে জনস্বার্থ বিদ্যালয় চালু করার বিভিন্ন মতবিনিময় সভার মাধ্যমে ১ অক্টোবর ১৯৯৫ খ্রিঃ বিদ্যালয় প্রতিষ্ঠার তারিখ নির্ধারন করা হয়। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর, বাংলাদেশ, ঢাকা শিক্ষা ভবন এর মাননীয় সাবেক মহাপরিচালকের ব্যক্তিগত সহকারী জনাব, মোঃ জয়নাল আবেদীন (প্রয়াত) চাকুরী  থেকে অবসর গ্রহণের পর তার উত্তরাধিকারে প্রাপ্ত পৈত্রিক সম্পত্তি বিদ্যালয়ের নামে দানকৃতঃ অত্র এলাকার বিত্তবানদের আর্থিক সহযোগিতা ও সুন্দর যাগাযোগ ব্যবস্থা সম্বলিত একমাত্র গালর্লস হাই স্কুল স্থাপনের অভিপ্রায় ব্যক্ত করেন। নারী শিক্ষা সম্প্রসারন তথা নারী জাগরনের পথিকৃত হিসাবে গ্রামীন এলাকায় গার্লস হাই স্কুল প্রতিষ্ঠা ছিলো রুপকথার মতো। উল্লেখ্য যে, বিদ্যালয়ের প্রথম রেজিস্টার ক্রয় করার জন্য ঢাকাস্থ প্রতিষ্ঠাতার মামার বাসায় অনুষ্ঠিত সভায় ইঞ্জিনিয়ার মোঃ মোখলেছুর রহমান সাহেব ২০০/= টাকা অনুদানের মাধ্যমে বিদ্যালয় স্থাপনের কর্মসূচী শুভ সূচনা করেন।

  অবশ্যই পরবর্তীতে তিনি বিদ্যালয়ের আর্থিক কাজে সার্বিক সহযোগিতার মাধ্যমে বিদ্যালয়কে টিকে রাখার জন্য সর্বাত্মক সহযোগিতার প্রদান করেন। বিদ্যালয় পরিচালনা কমিটি এবং প্রতিষ্ঠাতা মহোদয় তাহাকে আজীবন দাতা ভোটার হিসাবে নির্বাচিত করেন। প্রতিষ্ঠাতা “মহোদয়” বিদ্যালয়টি ১ জানুয়ারী ১৯৯৬ খ্রিঃ হতে শ্রেণি কক্ষে পাঠদান চালু করেন। ১৭ জুলাই ১৯৯৬ খ্রিঃ তৎকালীন জেলা শিক্ষা অফিসার মহোদয়, কুমিল্লা সরেজমিনে তদন্তের মাধ্যমে বিদ্যালয় স্থাপনের অনুমতি প্রদান করেন।  ১৯৯৭ সালের ৪ মে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, কুুমিল্লা অঞ্চলের মাধ্যমে মাউশি কর্তৃক স্বীকৃতির আদেশ লাভ করে। তৎকালীন স্থানীয় জাতীয় সংসদ সদস্য জনাব, আলহাজ্ব কাজী শাহ্ মোফাজ্জল হোসাইন (কায়কোবাদ) মহোদয়ের নিকট প্রতিষ্ঠাতা মহোদয় অসুস্থ অবস্থায় বিদ্যালয়টিকে এম.পি. ও ভুক্ত করার চেষ্টা করেন এবং ৮ অক্টোবর ১৯৯৭ খ্রিঃ তারিখে ইন্তেকাল করেন। পরবর্তীতে স্থানীয় এম পি মহোদয়ের প্রচেষ্টায় বিদ্যালয়টিকে ১৯৯৮ শিক্ষাবর্ষে এম. পি. ও ভুক্তি (জুনিয়র) এবং উন্নয়ন প্রকল্পভুক্ত করেন। প্রতিষ্ঠাতার মৃত্যুজনিত কারনে বিদ্যালয়টি করুন অবস্থায় পরে। পরবর্তীতে বিদ্য়ালয়টির হাল ধরে রাখার জন্য বিদ্যালয়ে কর্মরত শিক্ষক জনাব মোঃ গোলাম মোস্তফা অক্লান্ত পরিশ্রম করে এবং কিছু স্বার্থান্বেষী মহলের চাপের মুখেও বিদ্যালয়টিকে ১৯৯৮ খ্রিঃ হইতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড কুমিল্লা কর্তৃক হাই স্কুল হিসাবে অনুমতি লাভ করে এবং ২০০৪ সালে একাডেমিক স্বীকৃতি লাভ করে। কর্মরত শিক্ষক, কর্মচারী ও এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় প্রায় ২৭ শতক জমি এবং প্রতিষ্ঠাতা কর্তৃক আনীত ১,৫০,০০০/= টাকা ‍ঋণ পরিশোধ করেন।

Creating Document, Do not close this window...